জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শুক্রবার রংপুরের বেশ কয়েকটি এলাকায় দুই দফায় মোট সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম দফায় সাড়ে ৪ ঘণ্টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় দফায় ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১১ কেভি আশরতপুর ফিডারের আওতাধীন এলাকাগুলোতে পর্যায়ক্রমে এ বিদ্যুৎ-বিভ্রাট হবে।
নেসকোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ লাইনের পাশের গাছের শাখা-প্রশাখা কর্তন এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো—বিএডিসি, চকবাজার, ঢাকাইয়াপাড়া, সালামের মোড়, কামারের মোড়, সিদ্দিক মেমোরিয়াল, ভিআইপি শাহাদাত, তাজহাট মোল্লাপাড়া, ডিমলা, কানুন ঘোটলা, চিনিয়াপাড়া, পার্কের মোড় এবং আবু সাঈদ চত্বর সংলগ্ন এলাকা।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো।