পাঁচবিবীতে বিজিবির অভিযানে ২০ বোতল ভারতীয় মদ জব্দ

জয়পুরহাটের পাঁচবিবীতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ নভেম্বর) রাতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীন কড়িয়া বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টা ৩০ মিনিটে কড়িয়া বিওপির হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭৮/২৪-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাগলাপাড়া মোড় এলাকায় অভিযান চালায়।

এ সময় ওই এলাকায় মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় ‘অফিসার্স চয়েস এলিট’ ব্র্যান্ডের হুইস্কি উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে বিজিবির হেফাজতে নেওয়া হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জব্দ করা মদ পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *