সরকারি দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে সিরাজগঞ্জ শহরের দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে শহরের ভাসানী রোড ও রহমতগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ।

সোহেল শেখ জানান, অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স রুমী এন্টারপ্রাইজের মালিক রমজান আলী খানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে বাড়ির সদাই দোকানের মালিক বিলকিস আক্তারকে জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা।

দুই প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোহেল শেখ আরও বলেন, ভোক্তা অধিকার ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।

অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের একটি দল উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *