নবাবগঞ্জে এনসিপি নেতা আমজাদ হোসেন অনুর ওপর হামলার অভিযোগ

ঢাকার নবাবগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন অনুর ওপর হামলার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) কতিপয় ব্যক্তি তাকে হত্যার উদ্দেশ্যে তুলে নিয়ে যন্তাইল ঈদগাহ মাঠের পাশের একটি সড়কে মারধর করে গুরুতর আহত করে।

এ ঘটনায় আমজাদ হোসেন অনুর ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে।

দাবি: ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *