বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের উন্নয়নকাজের জন্য বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ঢাকার ধামরাইয়ের বেশ কয়েকটি এলাকায়। সকাল ৮টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত এ বিদ্যুৎ বিভ্রাট চলতে পারে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাড়াড়িয়া (একমি) ৩৩ কেভি লাইন ও ধামরাই উপকেন্দ্রের আওতাধীন নির্দিষ্ট এলাকাগুলোতে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। ৩৩ কেভি লাইনের তার উন্নয়ন ও জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে ছোট চন্দ্রাইল, বড়চন্দ্রাইল, খাত্রা, ছয়বাড়ীয়া, বাড়ীগাঁও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমড়াইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানসিঁড়ি আবাসিক এলাকা এবং ঢুলিভিটা।

ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন জানান, ৩৩ কেভি লাইনের তার উন্নয়ন ও জরুরি রক্ষণাবেক্ষণকাজের স্বার্থে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। তবে কাজের প্রয়োজনে সময়সূচিতে কোনো পরিবর্তন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *