কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে পাঁচ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো চর বামনের চর গ্রামের নবীন চানের ছেলে মো. নাঈম (৫) এবং একই গ্রামের সুরুজ মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায় শিশু দুটি। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে তাদের মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা।

একই গ্রামের দুই শিশুর এমন মৃত্যুতে পরিবার দুটিতে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *