অভিযোগ- প্রত্যেকের পরিবারের কাছ থেকে বিদেশে পাঠানোর জন্য নেওয়া হয়েছিল প্রায় ছয় লাখ টাকা। কম্বোডিয়ায় পৌঁছানোর পর পাসপোর্ট কেড়ে নিয়ে তাদের পাঁচ হাজার মার্কিন ডলারে বিক্রি করে দেওয়া হয়।
পরে মুক্তির জন্যও দাবি করা হয় পাঁচ হাজার ডলার। দেশে ফিরে আসার পর এ ঘটনায় করা মামলায় মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. শাওন মোল্লা (২৩) ও মো. সাকিব সরকার (২৬)। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিআইডির একটি দল।