নবাবগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে সংক্ষিপ্ত পথসভা শেষে র‍্যালি করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা শহীদ মিনার থেকে একটি র‍্যালি বের হয়। পরে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগমারা বাজার প্রদক্ষিণ করে ফিরে আসে। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

র‍্যালির আগে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংগঠনের কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

বক্তব্য রাখেন  উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান পবন, সদস্য সচিব রায়হানুল ইসলাম রাহিন, যুগ্ম আহবায়ক এ্যাড. খলিলুর রহমান, তুষার আহমেদ, আনোয়ার হোসেন, মাজেদুর রহমান, যুবদল নেতা- আওয়াল হোসেন, মানোয়ার হোসেন, ইমতিয়াজ শাকিল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *