কেরানীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ময়না আক্তার (৪৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।

শনিবার (৩১ অক্টোবর) রাত ২টা ১৫ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকার জনি টাওয়ারের সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ময়না আক্তার ঢাকার দোহার থানার কাজির চর বেপারী বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত মুন্নাফ বেপারী, মায়ের নাম আম্বিয়া বেগম এবং স্বামীর নাম মৃত আলম হোসেন দুলাল।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবি-দক্ষিণের অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই ইয়াকুব আলীসহ ডিবির একটি দল অংশ নেয়।

এ ঘটনায় গ্রেপ্তার ময়না আক্তারের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ৮৭, তারিখ ৩১ অক্টোবর ২০২৬। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *