নবাবগঞ্জে শিশুকে ট্রাকচাপার ঘটনায় চালক ও মালিকের পরিচয় প্রকাশ

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামে বালুবাহী ট্রাকের চাপায় শিশু ফাহিমের দুর্ঘটনার ঘটনায় গাড়িটির চালক ও মালিক সম্পর্কে নতুন কিছু তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।
গত ৩০ অক্টোবর সকাল ১১টার দিকে রামনাথপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, শিশু ফাহিম বাড়ি থেকে রাস্তায় বের হলে একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠা ট্রাকচালকের নাম সাকিব (১৮)। তার বর্তমান ঠিকানা মাইলাল এবং স্থায়ী ঠিকানা ময়মনসিংহ। অন্যদিকে ট্রাকটির মালিকের নাম তুহিন (৩৫)। তার বর্তমান ঠিকানাও মাইলাল বলে জানা গেছে। উভয়ের বয়স আনুমানিক।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিচারপ্রত্যাশীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *