মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৫ মামলা, আসামি সাড়ে ১০ হাজার

বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় রাজধানীর মিরপুর, পল্লবী ও কাফরুল থানায় পাঁচটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তিকে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে মিরপুর মডেল ও পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এসব তথ্য জানান। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় তিনটি, মিরপুর মডেল থানায় একটি এবং কাফরুল থানায় একটি মামলা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মিরপুর মডেল থানার মামলায় অজ্ঞাতনামা তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। পল্লবী থানার তিন মামলায় আসামির সংখ্যা সাত থেকে সাড়ে সাত হাজার। চার মামলাতেই মোট আসামির সংখ্যা প্রায় সাড়ে ১০ হাজার বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবারও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *