পুলিশের বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (০৮ নভেম্বর) জামালগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকসহ তাকে আটক করে

গ্রেপ্তার সুজন মিয়া জামালগঞ্জ উপজেলার ১ নম্বর বেহেলী ইউনিয়নের নতুন মশালঘাট গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার জামালগঞ্জ থানা পুলিশের একটি দল এলাকায় বিশেষ নজরদারি ও অভিযান চালাচ্ছিল। এ সময় সন্দেহভাজন হিসেবে সুজন মিয়াকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে নিষিদ্ধ ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য জব্দ করে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, বিশেষ অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *