ফ্যাসিস্ট প্রতিহত করতে সংসদে দোয়া করলেন ধর্ম প্রতিমন্ত্রী

ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর আবার কেউ তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত করার সক্ষমতা চেয়ে জাতীয় সংসদে দোয়া করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। একই সঙ্গে রাষ্ট্রের মানুষ সংসদের কাছে যে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে, তা বাস্তবায়নের তাওফিক চেয়েও প্রার্থনা করেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে মোনাজাত পরিচালনাকালে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী। বিকেল ৩টা ৩৮ মিনিটে সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হয়। এ সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন।

মোনাজাতে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘হে আল্লাহ রাব্বুল আলামিন, ফ্যাসিস্টকে বিতাড়িত করতে তওফিক দিয়েছ। আবার যদি কেউ সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার চেষ্টা করে, আমরা যেন তাকে প্রতিহত করতে পারি।’

তিনি আরও বলেন, ‘এই সংসদের দিকে রাষ্ট্রের সবাই যেদিকে তাকিয়ে আছে, আমরা যেন তা বাস্তবায়ন করতে পারি।’

অধিবেশনের শুরুতে দোয়া পরিচালনার একপর্যায়ে ধর্ম প্রতিমন্ত্রী এসব প্রার্থনা করেন। তাঁর মোনাজাতে একদিকে ফ্যাসিস্টের প্রত্যাবর্তনের চেষ্টা প্রতিহত করার সক্ষমতা, অন্যদিকে সংসদের প্রতি মানুষের প্রত্যাশা পূরণের সামর্থ্য চাওয়ার বিষয়টি উঠে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *