দোহার থানা বিশেষ অভিযান: নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮ সদস্য ও ২ ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১০ জন গ্রেপ্তার

দোহার (ঢাকা): ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন-এর দিকনির্দেশনা এবং দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ শামীম হোসেন-এর সহযোগিতায় দোহার থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮ জন সদস্য এবং ২ জন পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দোহার থানা সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত আনুমানিক ২০:০০ ঘটিকায় দোহার থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। দোহারের দক্ষিণ জয়পাড়ার মৃত আঃ মান্নানের ছেলে এবং নবগঠিত ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম সেন্টুর ঘনিষ্ঠ সহযোগী ও অর্থদাতা ‘হজ্ব বাবার আস্তানা’ নামক স্থানে এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীদের নাম ও ঠিকানা:

অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে যাঁদের গ্রেপ্তার করা হয়েছে— ১. উজ্জল বেপারী (৪৭), সাধারণ সম্পাদক, দোহার পৌরসভা আওয়ামী লীগ (পিতা-আব্দুল ওহাব বেপারী, সাং-মধ্য লটাখোলা)

২. মোবারক (৩৮), পিতা-আনসের আলী মাদবর, সাং-মধ্য লটাখোলা।

৩. মতিউর রহমান (৬৪), পিতা-মৃত মহিউদ্দিন আহম্মেদ, সাং-লটাখোলা।

৪. বাবু (৩০), পিতা-আমিন উদ্দিন, সাং-খালপাড় বউ বাজার।

৫. লোকমান হোসেন (৪৫), পিতা-মৃত চান মিয়া ফকির, সাং-দক্ষিণ নূরপুর।

৬. মোঃ আবির হোসেন (২১), পিতা-মৃত আঃ কুদ্দুস, সাং-চর লটাখোলা।

৭. পাভেল (২৮), পিতা-বোরহান উদ্দিন, সাং-ঝনকি।

৮. মোঃ মানিক (৩০), পিতা-আঃ রহমান, সাং-রাইপাড়া (সর্বথানা-দোহার, জেলা-ঢাকা)।

ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—

৯. উজ্জল বেপারী (৪৭), সাধারণ সম্পাদক, দোহার পৌরসভা আওয়ামী লীগ (পিতা-আব্দুল ওহাব বেপারী, সাং-মধ্য লটাখোলা)—যিনি পরোয়ানাভুক্ত আসামি হিসেবেও চিহ্নিত।

১০. আহম্মদ আলী, পিতা-আঃ রশিদ মোল্লা, সাং-কাজির চর, থানা-দোহার, জেলা-ঢাকা (ওয়ারেন্টভুক্ত আসামি)।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দোহার থানায় নিয়মিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।