নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আজহারুল হক, সাধারণ সম্পাদক ইমরান সুজন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ২০২৭-২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দৈনিক প্রথম আলোর প্রতিনিধি আজহারুল হক সভাপতি এবং দৈনিক মানবজমিনের প্রতিনিধি ইমরান হোসেন সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা প্রেসক্লাবের সভাকক্ষে আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাহিদুর হক খান ডাবলু আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করেন।

জানা গেছে, নির্ধারিত নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রতিটি পদে একজন করে প্রার্থী থাকায় নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি সাহিদুর হক খান ডাবলু (দৈনিক ভোরের কাগজ), সহসভাপতি আসাদুজ্জামান সুমন (বিডিনিউজ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ (দৈনিক কালবেলা), অর্থ সম্পাদক আলম হোসেন (একুশের কণ্ঠ) এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক ফজলুর রহমান (দৈনিক খোলা কাগজ)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম (যমুনা টিভি), শাহিনুর রহমান (দৈনিক ইত্তেফাক) ও কাজী সোহেল (দৈনিক যুগান্তর)। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।