জাতীয় গ্রিডে সমস্যার কারণে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) এ বিষয়ে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় গ্রিডের সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহে এ বিঘ্ন ঘটেছে।
বিজ্ঞপ্তিতে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে পুনরায় নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানানো হয়।
সূত্র: ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২।