জ্বরের পর মুখে তিতা ভাব? স্বস্তি পেতে বানিয়ে নিন এই খাবার

সর্দি-জ্বর হলে অনেকেরই মুখে তিতা ভাব তৈরি হয়। খাবারের স্বাদও ঠিকমতো পাওয়া যায় না। এ সময় টক ফল খেতে ভালো লাগতে পারে। বাজারে সহজলভ্য আনারস, পেয়ারা ও আমড়া দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন মুখরোচক টক-ঝাল ফল মাখা।

যা যা লাগবে

আনারস কুচি ১ কাপ

পেয়ারা কুচি ১ কাপ

আমড়া কুচি ১ কাপ

শুকনা মরিচ টেলে গুঁড়া করা ১ টেবিল চামচ

লাল চিনি ২ টেবিল চামচ

বিট লবণ আধা চা-চামচ

কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ

লবণ আধা চা-চামচ

কাসুন্দি ২ টেবিল চামচ

লেবুপাতা ২টি

যেভাবে তৈরি করবেন

প্রথমে আনারস, পেয়ারা ও আমড়ার খোসা ছাড়িয়ে ছোট ছোট কুচি করে নিন। এরপর একটি পাত্রে কাটা ফলগুলো নিন। এতে শুকনা মরিচের গুঁড়া, লাল চিনি, বিট লবণ, কাঁচা মরিচ, সাধারণ লবণ ও কাসুন্দি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।

সব উপকরণ একসঙ্গে মিশে গেলে লেবুপাতা কুচি করে দিয়ে আবার মাখিয়ে নিন। এরপর একটি সার্ভিং বাটিতে নিয়ে কাঠি বা কাঁটাচামচ দিয়ে পরিবেশন করুন। তৈরি হয়ে যাবে সুস্বাদু টক-ঝাল ফল মাখা।

মনে রাখতে হবে, ফল মাখা সর্দি-জ্বরের চিকিৎসা নয়। এটি কেবল খাবারের স্বাদে বৈচিত্র্য আনতে পারে। জ্বর বা অন্যান্য উপসর্গ বেশি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *