দাম কমার পর যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি

টানা তিন দফা বাড়ার পর দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গত শুক্রবার (৬ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করা হয়। নতুন এ দাম ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। রোববার (৮ নভেম্বর) পর্যন্ত একই দামে সোনা বিক্রি হচ্ছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এক ভরি সোনার ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

এর আগে গত ৫ নভেম্বর সকালে তৃতীয় দফায় সোনার দাম বাড়িয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। তার আগের দিন ৪ নভেম্বর দুপুর ১টা ৪৫ মিনিট থেকে একই মানের সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ানো হয়েছিল।

এ ছাড়া গত ২ নভেম্বর সকালে প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছিল বাজুস। ফলে নভেম্বরের শুরুতে ধারাবাহিকভাবে দাম বাড়ার পর ৬ নভেম্বর এসে কমল সোনার দর।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৩ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *